,

বিশ্বকাপ ২০১৪ ফ্রান্সকে ফাইনালে চান ব্রাজিল অধিনায়ক

ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান ব্রাজিলের অধিনায়ক থিয়েগো সিলভা। এবারের বিশ্বকাপে নিজেদের ফাইনালে দেখা এই ব্রাজিলিয়ান দিদিয়ের দেশমের শিষ্যদের সঙ্গে ফাইনালে খেলতে চান।



পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত দুই আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। এবারে আয়োজক দেশ হিসেবে তাই তারা ফেভারিট হিসেবেই শিরোপা ঘরে তুলতে চাইছে।



২৯ বছর বয়সী পিএসজির এই সেন্টার-ব্যাক খুশি হবেন যদি ফ্রান্স তাদের সঙ্গে ফাইনালে উঠে। তিনি ১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনালে ফরাসীদের কাছে হারের প্রতিশোধ নিতে চান। সেই ম্যাচে ৩-০ গোলে ফ্রান্সের কাছে হেরেছিল ব্রাজিল। ক্লাব সতীর্থ ব্লেইস মাতুইদির মুখোমুখিও হতে চান সিলভা।



দেশের হয়ে ৪৫ ম্যাচ খেলা সিলভা বলেন, ‘আমার চূড়ান্ত স্বপ্ন? ব্রাজিলকে ফাইনালে দেখা। প্রতিপক্ষ হিসেবে কে আসবে সেটা কোনো বিষয় নয়। ফাইনাল হতে পারে ব্রাজিল ও স্পেনের মাঝে, তবে সেটি কনফেডারেশন্স কাপের পুনরাবৃত্তি হবে। আমরা সে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিলাম স্প্যানিসদের।’



ফ্রান্সের ক্লাবে খেলা সিলভা আরো বলেন, ‘ব্রাজিল, জার্মানি অথবা ইতালির সঙ্গেও ফাইনালে খেলতে পারে। তবে আমি যেহেতু ফ্রান্সে খেলেছি, সেহেতু আমি খুশি হব যদি ফাইনালে ফ্রান্সের সঙ্গে দেখা হয়। শিরোপা জিতে ১৯৯৮ সালের হারের প্রতিশোধ নিতে চাই।’



গ্রুপ পর্বে ব্রাজিল এবার খেলবে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের বিপক্ষে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর