,

রবীন্দ্র নজরুল বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ বাংলা ভাষাকে বাচিয়ে রাখার দায়িত্ব নতুন প্রজন্মের। –শান্তুনু কায়সার

Rabindranath-Nazrul-Jayantiবার্তা কক্ষ: চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আন্জুমান তারা উচ্চ বিদ্যালয়ের যৌত উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান আলোচক হিসেবে শান্তনু কায়সার বলেন রবীন্দ্র-নজরুল বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে এবং এই সমৃদ্ধ ভাষাকে টিকিয়ে রাখার দায়িত্ব নতুন প্রজন্মের। কিন্তু নতুন প্রজন্ম রবীন্দ্র নজরুল চর্চা না করে বাজারে প্রচলিত গাইড বইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এতে পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে কিন্তু শিক্ষার গুনগত মান বাড়েনি। তিনি আরো বলেন শিক্ষক-শিক্ষার্থীদেরকে বাংলা বানানের প্রতি যতœশীল হতে হবে। রবীন্দ্র-নজরুলের নাঠক, গল্প, উপন্যাস প্রবন্ধ চর্চা করতে হবে। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে মোহাম্মদ মুসা বলেন- বাংলা ভাষা ও দেশকে এগিয়ে নিয়ে  যেতে হলে রবীন্দ্র-নজরুল চর্চা করতে হবে। কবি জয়দুল হোসেন বলেন- নজরুলের ভাষায় সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। আমাদের সবাইকে মানুষ হতে হবে। মানুষ হবার  জন্য রবীন্দ্র-নজরুল চর্চাই যথেষ্ঠ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিনাইর আন্জুমান আরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন। শুভেচ্ছ্ াবক্তব্য রাখেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদ। বাঁশির মাধ্যমে নজরুল সঙ্গীত পরিবেশন করেন- কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র মোঃ সজিব, নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ সাদেকুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আসিফ ইকবাল। তবলায় ছিলেন বাবুল মালাকার এবং কি বোর্ডে রাহীম, অনুষ্ঠান সঞ্চালক ছিলেন উপাধ্যক্ষ এ.কে.এম. শিবলী এবং পঙ্কজ মঠু।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ