শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেলে-ম্যারাডোনাকে মেসির ঈর্ষা

সর্বকালের সেরাদের তালিকায় নাম লেখাতে হলে লিওনেল মেসিকে কি বিশ্বকাপ জিততেই হবে? অনেকেই মনে করেন, না৷ মেসি নিজেও বলেছেন, নিজেকে প্রমাণের জন্য বিশ্বকাপ জয়ের দরকার নেই তাঁর৷ তার মানে এই নয় যে মেসি বিশ্বকাপ জিততে চান না৷ বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছুই জেতা মেসির একমাত্র অপ্রাপ্তি বিশ্বকাপ শিরোপা৷ ব্রাজিলেই সেই অপূর্ণতা ঘুচিয়ে ফেলতে উদ্গ্রীব আর্জেন্টাইন জাদুকর৷

দেশে ফিরে মেসি আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন আগেই৷ আর্জেন্টিনা বিশ্বকাপ প্রস্তুতি শিবির করেছে বুয়েনস এইরেসের এজেইজাতে৷ ব্রাজিলের উদ্দেশে রওনা হওয়ার আগে বুয়েনস এইরেসে আগামী বুধ ও শুক্রবার ত্রিনিদাদ ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা৷ মেসি-হিগুয়েইন-আগুয়েরোরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শেষবারের মতো৷ সেখানেই বার্সেলোনা তারকা বললেন, দেশবাসীর প্রত্যাশা পূরণ করে নিজের ট্রফি-কেসটা পূর্ণ করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য, ‘আমি বিশ্বকাপ জিততে চাই৷ শুধু আমাকে নিয়ে মানুষের ধারণা বদলে দেওয়ার জন্য নয়৷ আমি চাই আমার জেতা ট্রফি তালিকায় বিশ্বকাপ যোগ হোক৷’

মেসির বিশ্বকাপ জয়ের ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছে আরও একটা কারণ—ঈর্ষা৷ ডিয়েগো ম্যারাডোনা, এমনকি পেলে-ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে নিয়েও ঈর্ষান্বিত মেসি! স্বদেশি কিংবদন্তি ও একদা গুরু ম্যারাডোনাকে নিয়েই ঈর্ষাটা বেশি৷ ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একক নৈপুণ্যে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন ম্যারাডোনা৷ মেসিও ব্রাজিলে তেমন কিছু করে ছুঁয়ে ফেলতে চান তাঁকে৷ ম্যারাডোনা-পেলে-বেকেনবাওয়ারদের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে দেখার অনুভূতি কেমন—ইএসপিএনের এ প্রশ্নে মেসি বলেছেন, ‘আমি ঈর্ষান্বিত৷ ঈর্ষাটা ইতিবাচক৷ আমি তাঁদের পাশে জায়গা করে নিতে চাই৷ আমার চাওয়াটা কেমন, সেটা কোনো ব্যাপার নয়৷ বিশ্বকাপ জেতার অনুভূতি তাঁরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারবেন না৷’

বার্সেলোনায় তাঁর স্প্যানিশ সতীর্থদের নিয়েও ঈর্ষান্বিত মেসি! জাভি, ইনিয়েস্তা, পিকে, পেদ্রোরা যখন বিশ্বকাপ জয়ের বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, হিংসায় জ্বলেন মেসি, ‘আমার স্প্যানিশ বন্ধুদের নিয়েও আমার ঈর্ষা হয়৷ আমার মনে হয়, আমিও যদি তাদের মতো বিশ্বকাপ জিততে পারতাম৷’

এরই মধ্যে দুটি বিশ্বকাপ খেলে ফেলেছেন৷ দুবারই পুড়েছেন হতাশার আগুনে৷ বয়স বিবেচনায় এবার যাচ্ছেন ক্যারিয়ারের মধ্য গগনে থেকে৷ চার বছর পর আরেকটি বিশ্বকাপে যেতে পারবেন কি না কে বলতে পারে! এ জন্যই বুঝি ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আজন্মস্বপ্ন পূরণের জন্য এতটা আকুল৷ তার আগে মেসি স্পষ্ট জানিয়ে দিলেন, ফুটবলই তাঁর ধ্যানজ্ঞান, ‘আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটবল খেলা৷ ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলে আসছি৷ এখনো তা-ই করে যেতে চাই৷ আমি সব সময়ই বলেছি, যখন খেলাটা উপভোগ করব না, খেলা বন্ধ করে দেব৷ এখনো খেলি, কারণ আমি খেলাটা উপভোগ করি৷’

নিজের খেলাকে চরিত্রগতভাবেই প্রতিনিয়ত ছাড়িয়ে যেতে চান তিনি৷ তিনিই সেরা কি না, এই বিচারের ভার আর্জেন্টাইন অধিনায়ক ছেড়ে দিয়েছেন বিশ্বব্যাপী তাঁর অগণ্য ভক্তের হাতে৷ ‘আমি নিজেই আমার এক নম্বর সমালোচক৷ আমি সব সময়ই আরও ভালো খেলতে চাই, আরও বেশি দিতে চাই, নিজের সবচেয়ে সমালোচক থাকতে চাই এবং চাই ভালো-মন্দকে গ্রহণ করতে৷ আমার কাছে খেলে যাওয়াটাই আসল৷ সেই ছোট্টটি থেকেই আমি এটি উপভোগ করে আসছি৷ প্রতিবার মাঠে নেমেই আমি উপভোগ করতে চাই৷ আমি সব সময়ই বলি, যে মুহূর্তে খেলাটা আর উপভোগ করব না, তখনই ওটার শেষ টানব৷’

মেসির ফুটবলীয় আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ ঢুকে পড়াটা অনিবার্য৷ তবে ‘আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে’—এ প্রশ্নের জবাবে মেসি শুধু রোনালদোর নামই বলেননি, সঙ্গে জুড়ে দিয়েছেন আরও অনেকগুলো নাম, ‘আমার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী? নেইমার, ইনিয়েস্তা, জাভি, ক্রিস্টিয়ানো (রোনালদো), (আরিয়েন) রোবেন ও (ফ্রাঙ্ক) রিবেরি৷ আমি যেকোনো একজনকে বেছে নিতে চাই না৷’ ওয়েবসাইট৷

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ