শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাহিনীর মধ্যে গুলিবিনিময়

clashm-300x240বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে গুলিবিনিময় চলছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে দুই পক্ষের গুলিবিনিময় শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিনিময় চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী প্রথমে গুলি চালায়। পরে বিজিবি পাল্টা গুলি চালায়।

ওই কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বিজিবি সদস্য নায়েক মো. মিজানুর রহমানকে আজ ফেরত দেওয়ার কথা ছিল। সেজন্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকায় অপেক্ষা করছিলেন বিজিবির সদস্যরা। কিন্তু মিজানকে ফিরিয়ে না দিয়ে অতর্কিতে গুলিবর্ষণ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে বিজিবি পাল্টা গুলি চালায়।

উল্লেখ্য, নিয়মিত টহলের অংশ হিসেবে বান্দরবানের পানছড়ি বিওপির ২০ সদস্যের একটি দল গতকাল সকালে ৫২ নম্বর সীমান্ত পিলারের কাছে যায়। পিলারের কাছে পৌঁছামাত্র বিজিবি সদস্যদের ওপর বিনা উসকানিতে গুলি ছুড়তে শুরু করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন নায়েক মিজান।

এদিকে নায়েক মো. মিজানুর রহমানকে আটক ও সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। তিনি অবিলম্বে বিজিবির নায়েক মো. মিজানুর রহমানের মুক্তির দাবি জানান। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তিনি মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের তত্পরতা রোধে বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান এ সময় সচিবকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি মিয়ানমারের যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। মিয়ানমার থেকে জবাব পাওয়ার পর তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে তা জানাবেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান