,

ডুবে ডুবে জল খাচ্ছেন রায়না-শ্রুতি!

ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড নন্দিনীদের হূদয়ের লেনাদেনার খবর নতুন নয়। হাতের কাছেই সবচেয়ে বড় উদাহরণ—আনুশকা শর্মা ও বিরাট কোহলির প্রেম উপাখ্যান। এবার তালিকায় উঠে এল আরও দুটি নাম—সুরেশ রায়না ও শ্রুতি হাসান। জোর গুঞ্জন, অনেক দিন ধরেই ডুবে ডুবে জল খাচ্ছে এ জুটি!

ক্রিকেট ও বলিউডের তারকাদের মধ্যে প্রেমের ইতিহাস বেশ দীর্ঘ। এই তালিকায় নাম লিখিয়েছেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে সংগীতা বিজলানি-আজহার উদ্দিন, নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডস, কিম শর্মা-যুবরাজ সিংসহ আরও অনেকে।

দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রায়না নাকি প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই মানছেন। ছিপছিপে গড়নের লাবণ্যময়ী শ্রুতির সঙ্গে হূদয়ের সম্পর্কটা জোরালো হওয়ার পরই রায়নার কপালটা নাকি গেছে খুলে! কারণ, বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন এ বাঁহাতি। সাম্প্রতিক সময়ে ব্যাটে ফিরেছে আগের ধার। আর সেটি শ্রুতির সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই!

ঘনিষ্ঠ ওই সূত্রটি আরও জানিয়েছে, দুজনের সম্পর্ক গড়িয়েছে অনেক দূর। তবে অন্য তারকাদের মতো যথারীতি তাঁরাও বিষয়টি চেপে রাখার চেষ্টা করছেন। কিন্তু আগুনের ধোঁয়া, কাশি আর প্রেম কি চাপা রাখা যায়! তাও যদি হয় শ্রুতি-রায়নাদের মতো তারকার প্রেম!

শত ব্যস্ততার মধ্যেও দুজনে চুপিসারে দেখা করছেন নিয়মিতই। এ ছাড়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচে শ্রুতির হাজির হওয়ার বিষয়টি নতুন মাত্রা দিয়েছে। অবশ্য এ অভিনেত্রীর বাড়িও চেন্নাইয়ে।

ক্রিকেট তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে শ্রুতির হূদয়টা বাঁধা ছিল ‘রঙ দে বাসন্তি’-তারকা সিদ্ধার্থের সঙ্গে। কিন্তু দেড় বছরের সেই সম্পর্কের সুতো ছিঁড়েছে তিন বছর আগেই। ফলে শ্রুতির হূদয়ের জমিনটা খালি পড়ে ছিল অনেকদিন ধরেই। সেখানে প্রেমের বীজ বুনে দিতেই বুঝি হাজির রায়না। এখন দুজনের ইনিংস কতদূর যায়, সেটিই দেখার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর