,

নাসিরনগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

rain deathডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বজ্রপাতে এক কিশোরীসহ দুইজনের মৃত্যু হয়েছে।বুধবার দুপুর দেড়টার দিকে ‍উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া ও ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ধানতুলিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের মেয়ে হেপী বেগম (১৪) ও একই ইউনিয়নের ছেদিয়ারকান্দি গ্রামের মো. তাজু মিয়ার ছেলে সুরত আলী (৩৩)।এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানায়, বুধবার দুপুরে হেপী বাড়ির উঠানে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অন্যদিকে, ছেদিয়ারকান্দি গ্রামের সুরত আলী বাজারে যাওয়ার পথে ফকিরদিয়া এলাকায় বজ্রপাতের শিকার হন। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। 

স্থানীয় চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ