,

বাকি মাত্র ১৫ দিন ফেনোমেনাল ফিফটিন!

রোনালদো’ বলতে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোই নন, লুইস নাজারালো ডি লিমা রোনালদোকেও বোঝায়। আর নাজারালো ডি লিমা রোনালদো কিন্তু বিশ্বকাপের ইতিহাসে অমর হয়ে থাকবেন চিরকালই। বিশ্বকাপের আসরে তাঁর পা থেকেই যে এসেছে সর্বোচ্চ ১৫ গোল।



বিশ্বকাপের তিনটি আসরে ১১টি ম্যাচ খেলে রোনালদোর এই ১৫ গোলের রেকর্ড। ১৯৯৮ সালে তিন, ২০০২ সালে আট আর ২০০৬ সালে তাঁর পা থেকে আসে তিন গোল। ১৯৯৪ সালের বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। 

চুরানব্বইয়ে ম্যাচ খেলার সুযোগ পেলে অনন্য প্রতিভাবান রোনালদোর গোলসংখ্যা কত হতো—সেটা অবশ্য তর্কসাপেক্ষই।



তবে মিরোস্লাভ ক্লোসা নামের এক জার্মান স্ট্রাইকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোনালদোর। তাঁর কল্যাণে রোনালদোর এই ১৫ গোলের রেকর্ডও কিন্তু নিরাপদ নয়। ২০১৪ বিশ্বকাপে ক্লোসা যদি জার্মান দলে সুযোগ পান, তবে রোনালদোর ১৫ গোল হুমকিতে পড়লেও পড়তে পারে। ২০০২ সালের বিশ্বকাপ দিয়ে শুরু করা ক্লোসার গোলসংখ্যা ১৪। একদিক দিয়ে ক্লোসা কিন্তু এগিয়ে রোনালদোর চেয়েও। তাঁর এই ১৪ গোল এসেছে মাত্র নয়টি ম্যাচ থেকে।

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অবশ্য অনেক পুরোনো। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফরাসি ফুটবল কিংবদন্তি জাঁ ফঁতের ১৩ গোলের রেকর্ড অক্ষত আছে পরবর্তী ৫৬ বছরেও।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন