,

মোদির সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ: শেখ হাসিনা

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জাপান সফররত শেখ হাসিনা এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মোদি প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ‘তাঁর নিজস্ব চিন্তাধারা আছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আশা করি, তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন।’

ভারতের সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দুই দেশের মধ্যে মতভেদ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। আরও কোনো সমস্যা থাকলে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করা যাবে বলে বিশ্বাস করেন তিনি।

পররাষ্ট্রনীতি সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।’

এ অঞ্চলে সবার শত্রু দারিদ্র্য বলে মত দেন শেখ হাসিনা। অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাইকে একত্রে লড়াই করার ওপর জোর দেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর