,

শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? নাঈমুল ইসলাম খান (ভিডিও)

nikসিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান বলেছেন, নারায়ণগঞ্জ ও ফেনীতে যে  ধরনের হত্যাকা- ঘটিয়েছে সেগুলো রাজনৈতিক হত্যাকা- নয়। ব্যক্তিগত স্বার্থের জন্যই এসব হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে।
 
মঙ্গলবার রাতে যমুনা টেলিভিশনে ‘২৪ ঘণ্টা’ টকশোতে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘ নারায়ণগঞ্জ, ফেনী অত:পরৃ..। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু।
 
নাঈমুল ইসলাম খান বলেন, নারায়ণগঞ্জে অপরহণের পর যে ৭জনকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকা-ের সঙ্গে জড়িত মূল আসামি নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথা হয়েছে। তিনি (শামীম ওসমান) সেই অডিও কথোপকথন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অথচ তদন্ত কমিটি এখন পর্যন্ত তার কাছ থেকে কিছু জানার আগ্রহ প্রকাশ করছে না কেন।
 
মাহফুজ উল্লাহ বলেন, রাষ্ট্র দুর্বল, সরকার দুর্বল নয়। ৫ জনুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার পুলিশ, আমলাতন্ত্র ও বিভিন্ন বাহিনী ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকার যেসব দেশে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে, সেসব দেশে রাষ্ট্র দুর্বল হয়েছে। রাষ্ট্র ভয়ংকর রকম সংকটের মধ্যে পতিত। এই সংকট থেকে রাষ্ট্রকে উদ্ধার করতে না পারলে জনগণ রাষ্ট্র ও সরকারকে স্বীকার করতে চায় না।

https://www.youtube.com/watch?v=pkoFXSQrEyg

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য