,

নূর হোসেনের বাস থেকে গুলিসহ ৪ অস্ত্র উদ্ধার

নূর হোসেননারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের মালিকানাধীন এবিস পরিবহনের বাস থেকে তিনটি রিভলবার, একটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ।



গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় রাখা ওই বাসের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।



সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটার দিকে শিমরাইল টেকপাড়া এলাকায় মাঠে রাখা নূর হোসেনের মালিকানাধীন একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসচালকের আসনের নিচ থেকে গুলিসহ চারটি অস্ত্র উদ্ধার করা হয়।



এবিস পরিবহনের বাস নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করত। কাউন্সিলর নজরুলসহ সাতজনের লাশ উদ্ধারের পর থেকে ওই পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। সেগুলো নূর হোসেনের বাড়ির পাশে রাখা হয়েছে।



১৫ মে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জে শিমরাইল টেকপাড়া এলাকায় আদালতের নির্দেশে নূর হোসেনের বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি থেকে মালামাল ক্রোকের সময় আটটি গুলিসহ একটি রিভলবার, শটগানের আটটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি