,

সিম্ফনির নতুন স্মার্টফোন

সম্প্রতি সিম্ফনি বাজারে এনেছে অ্যালুমিনিয়াম কাঠামোর স্মার্টফোন এক্সপ্লোরার ডব্লিউ ১৬০। সিম্ফনি দাবি করেছে আকর্ষণীয় নকশার ‘আলট্রা স্লিম’ বা অত্যন্ত পাতলা স্মার্টফোন এটি। স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৮ মিলিমিটারের।



পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর ১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা যা দিয়ে উন্নত ছবি তোলা যায়। এ ছাড়াও স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ থাকে।



সিম্ফনি দাবি করেছে, অ্যালুমিনিয়াম কাঠামোর বিশেষ স্মার্টফোনটি ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটিতে সহজেই মাল্টিটাস্কিং বা একসঙ্গে একাধিক কাজ করা যায়। এতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোরের প্রসেসর, এক গিগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট রম। জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের মতো দরকারি ফিচারও এতে আছে। স্মার্টফোনটিতে রয়েছে অ্যাকসিলরোমিটার সেন্সর যাতে ব্যবহারকারীদের স্বচ্ছন্দে গেম খেলতে পারবেন বলেই সিম্ফনি দাবি করেছে।



সিম্ফনি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্টফোন গ্রাহকদের সব সময় নতুন অভিজ্ঞতা দিতে কাজ করে সিম্ফনি। এক্সপ্লোরার ডব্লিউ ১৬০ সেই ধারাবাহিকতায় বাজারে আনা হয়েছে। স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৫৯০ টাকা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর