শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক!

Wifiইন্টারনেট সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে গুগল। ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিগাওম দাবি করেছে, ক্লাউডভিত্তিক ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরিতে গুগল সম্প্রতি রুকাস ওয়্যারলেস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলো গুগলের এই নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা নিতে পারবে।

গিগাওম দাবি করেছে, গুগল ও রুকাস মিলে ওয়াই-ফাই অবকাঠামো তৈরি করছে, যা ছোট আকারের কোনো স্থাপনা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এবং ব্যবহারকারীদের ইউনিভার্সাল ওয়াই-ফাই জোন হিসেবে সুবিধা দিতে সক্ষম হবে। এই নেটওয়ার্কের আওতায় এলে ওয়াই-ফাই অ্যাকসেস গুগল ক্লাউড সার্ভিসের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবসায়ীদের এই নেটওয়ার্ক ওয়াই-ফাই ব্যবহারের তথ্য জানাবে। এ ছাড়া গ্রাহকদের আলাদাভাবে ব্যবসার কাজে আলাদা করে বারবার সংযোগ স্থাপন করার প্রয়োজন হবে না। যদি একবার গুগল নেটওয়ার্কের কফি শপে গিয়ে ওয়াই-ফাই সংযোগে ঢোকা যায়, তবে পরবর্তী সময়ে সেই স্মার্টফোনটি গুগল নেটওয়ার্কের অন্য কোনো দোকানে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই পেয়ে যাবে। এই পদ্ধতি সফল হলে গুগল গ্লোবাল ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করতে পারে। শুরুতে গুগলের এই ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য ব্যান্ডউইথ ব্যবসায়ীকে তা জোগাড় করতে হবে। অবশ্য ভবিষ্যতে গুগল এই নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তির সঙ্গে একত্র করতে পারে। গুগল বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওয়াই-ফাই সুবিধা দেওয়ার জন্য বেলুন ও ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান