,

ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণ দাবি

images-horzমজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক দল। পাশাপাশি শের-এ-বাংলা এ কে ফজলুল হকের নামে মেঘনা সেতু ও শহীদ সোহরাওয়ার্দির নামে গোমতী সেতুর নামকরণ করারও দাবি জানান তারা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে দলগুলোর নেতারা এ দাবি জানান।

সমাবেশে ন্যাপ ভাসানীর একাংশের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী বলেন, আশা করছি এই সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে। যেহেতু বাংলাদেশের বড় বড় সেতুগুলো নেতাদের নামে নামকরণ করা হয়েছে সেহেতু আমরা পদ্মা সেতুকে সফল করতে মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাম দেয়ার দাবি জানাচ্ছি।মানববন্ধনে ন্যাপ ভাসানী ও গণতান্ত্রিক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে