শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদী থেকে ৬ নৌ-ডাকাত আটক

Grafter-2প্রতিনিধি: আশুগঞ্জ উপজেলায় তাজপুর এলাকার মেঘনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ নৌ-ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রাম-দা, ছুড়ি ও বল্লম উদ্ধার করা হয়।রোববার রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- জামালগঞ্জের লিটন মিয়া (৩৫), উপজেলার বাহাদুরপুর এলাকার হামদু মিয়া (৩০), ছেলে মোক্তার হোসেন (৪০), ফুল মিয়ার ছেলে রাশেল মিয়া (২৫), কিশোরগঞ্জের অষ্ঠগ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৩০) ও চাতল পাড়ের বাছির মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাজপুর এলাকার মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ১০/১২ জন ডাকাতকে ধাওয়া করে। এসময় পুলিশ ৬ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ৬ ডাকাত আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান