,

নূর হোসেন ‘মঞ্চের নায়ক’: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নূর হোসেনকে ‘মঞ্চের নায়ক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘তদন্তে বলা হচ্ছে, নূর হোসেন মঞ্চের নায়ক।’ ফেনীর ঘটনায় জয়নাল হাজারী ও নিজাম হাজারীর প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এঁরা মঞ্চের নায়ক কি না, তদন্তে বের হলে শাস্তি তাঁদের পেতেই হবে।’

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাটিয়ারি ইউনিয়নের ধামাইরখাল সেতুর উদ্বোধনকালে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ বা ফেনীতে খুনের ঘটনার সঙ্গে সত্যিকার অর্থে যারা জড়িত; দলের হোক, দলের বাইরের হোক, শাস্তি তাদের পেতেই হবে।’



যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সত্যকে আড়াল করছি না। নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের মতো এলিট ফোর্সের তিনজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে। ফেনীতেও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।’



সরকার বিএনপিকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা যদি সভা-সমাবেশ করতে না পারে, মে দিবসে তারা কীভাবে সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় জনসভা করতে পারল? সভা-সমাবেশ সরকার বন্ধ করেনি। তাদের আসলে সভা-সমাবেশ করার মতো শক্তি কতটা, সেটাও বুঝতে হবে। এ পর্যন্ত ৫০০ লোক নিয়ে ঢাকা শহরে একটা মিছিল দেখিনি। আন্দোলনে শুধু তর্জন-গর্জন, কখনো কখনো অজ্ঞাতস্থানে বসে প্রেস ব্রিফিং।’



পদ্মা সেতুতে জনবল নিয়োগে দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আজগুবি রটনা।’ তিনি বলেন, ‘সেতু বিভাগ যদি বিজ্ঞপ্তি না দেয়, লোকাল কনসালট্যান্ট সেনাবাহিনী যদি কোনো বিজ্ঞপ্তি না দেয়, তা হলে হাওয়ার ওপর তো লোক নিয়োগ হবে না। পদ্মা সেতুতে সেতু বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি এযাবত্ কেউ দেখেছে বলে আমার জানা নেই। লোক নিয়োগের ব্যাপারটি একেবারে ভুয়া, প্রতারণা।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর