শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথ বাঙ্গালীর প্রেরণার উৎস ॥—র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

1911908_1402027373390658_1289842693_n।।বার্তা কক্ষ।।জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা-মাঝে অসীমের চির বিস্ময় এই শ্লোগানকে সামনে রেখে গত ২৩ মে শুক্রবার সন্ধ্যায় পৌর মিলানায়তনে ডাঃ আহমদ আল মামুনের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপি এম (বার), পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। সভার শুরুতে স্বাগত ভাষণ দেন ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ডাঃ অরুণাভ পোদ্দার। আগুনের পরশমনি ছোয়াও প্রাণে কবিগুরু এ গানের সাথে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবেত গান পরিবেশনায় ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত  সম্মিলন পরিষদের স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পীযূষ কান্তি আচার্য, মণিকা আচার্য, ইসরাত জাহান আর্তি, নুশিন আদিবা ও চন্দনা চৌধুরী। পরে ঢাকা থেকে আগত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সহায়তা করেন অসিত বিশ্বাস, তবলায় সঙ্গত করেন স্বরূপ হোসেন ও বাবুল মালাকার। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অধ্যাপক জামিল ফোরকান ও চন্দনা চৌধুরী এবং মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাইফুল ইসলাম রিপন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া