,

সরাইলে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

sarail attackডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়েছেন। শনিবার দুপুরে চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।এসময় ২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আবু তালেব মিয়া ও ইরা গাজী গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সকাল সাড়ে ১১টার দিকে ইরা গাজী পক্ষের শতাধিক লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হন।আহতদের মধ্যে জালাল মিয়া (৫০), ফরহাদ (১৭), হৃদয় (১৭), রশিদ মিয়া (২৪), আমিনুল হক (৩০), ফিরোজ (৫৫), সুরুজ মিয়া (৬০), মোমিন মিয়া (৩০), ফোরকান মিয়া (৩২), জয়নাল মিয়া (৩৫), আলমগীর মিয়াকে (৩০) সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।সংঘর্ষ চলাকালে আবু তালেব মিয়ার ২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, পুলিশ যাবার আগেই সংঘর্ষ শেষ হয়ে যায়। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি