,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন কাচাবাজারের সেপটিক ট্যাংকের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

images-150x150প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় নির্মানাধীন একটি কাচা বাজারের সেপটিক ট্যাংকের গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ফাতেমা বেগম(৫)। শিশুটি বর্ডার বাজার এলাকার সজিব মিয়ার কন্যা।

পুলিশ এবং প্রত্যাক্ষদর্শীরা জানায়, ২৪ মে শনিবার বিকেলে বৃষ্টির পানিতে খেলা করার সময় বাড়ীর পাশে নির্মানাধীন একটি কাচা বাজারের সেপটিক ট্যাংকের গর্তের পানিতে ডুবে শিশুটি ঘটনা স্থলেই প্রাণ হারায়।

এ ঘটনার পর শিশুটির পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছাড়া নেমে আসে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে শিশুটির লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে ।

এ ঘটনার জন্যে শিশুটির পিতা নির্মানাধীন মার্কের ঠিকাদারের অবহেলাকে দায়ি করেন।  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ