শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে আবার মেয়র বাংলাদেশি লুৎফুর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান।



যুক্তরাজ্যজুড়ে কাউন্সিলগুলোতে নির্বাচনী আমেজ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র? ফলাফল জানতে পূর্ব লন্ডনের ট্রক্সি হলের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো বাঙালি।



২২ মে ভোট নেওয়া হয়। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। রাত দেড়টার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।



লুৎফুর রহমানের বিজয়ে হলের বাইরে অপেক্ষমাণ কয়েক হাজার সমর্থক উল্লাস করেন। এখন পর্যন্ত যুক্তরাজ্যে সরাসরি ভোটে নির্বাচিত ১৩ মেয়রের মধ্যে লুৎফুর রহমানই একমাত্র সংখ্যালঘু প্রতিনিধি। অন্যরা শ্বেতাঙ্গ।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে এক লাখ ৮৬ হাজার ভোটারের মধ্যে ৮৬ হাজার ৪০২ ভোট পড়ে।

প্রথম ধাপে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট মেয়র প্রার্থী লুৎফুর রহমান পান ৩৬ হাজার ৫৩৯ ভোট, যা মোট ভোটের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। তবে নির্বাচনে কোনো প্রার্থীই মোট ভোটের ৫১ শতাংশ না পাওয়ায় দ্বিতীয় ধাপের ভোট গণনা করা হয়। দ্বিতীয় ধাপে তিন হাজার ২৫২ ভোটের ব্যবধানে লুৎফুর রহমানের বিজয় নিশ্চিত হয়। তিনি পান ৩৭ হাজার ৩৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার-দলীয় জন বিগস পান ৩৪ হাজার ১৪৩ ভোট।

ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান বলেন, ‘কাউন্সিলের জনগণ আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাঁদের কাছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। এটা আমার ব্যক্তিগত নয়, কাউন্সিলের সব জনগণের বিজয়।’ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। লুৎফুর রহমানের জন্ম সিলেটের বালাগঞ্জ উপজেলার সিকন্দরপুর গ্রামে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ