,

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত মার্সিয়া

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট। তিনি ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ মে মার্সিয়াকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কংগ্রেসে শুনানির পর মার্সিয়ার নিয়োগ চূড়ান্ত হবে। এই প্রক্রিয়া শেষ হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। মার্সিয়ার নিয়োগ কংগ্রেস অনুমোদন করলে তিনি ঢাকায় নিযুক্ত বর্তমান মাকিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন। ২০১১ সালের নভেম্বরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন মজীনা।

জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন মার্সিয়া। তিনি পেশাদার কূটনীতিক। বর্তমানে মানবসম্পদবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। ২০১২ সাল থেকে এই দায়িত্বে আছেন মার্সিয়া। এর আগে তিনি সেনেগাল ও গিনি-বিসাউয়ে রাষ্ট্রদূত ছিলেন। ২০০৬-০৮ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোতে কাজ করেছেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মার্সিয়া।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর