,

যে খাবারগুলো আপনার দাঁতের জন্য ক্ষতিকর

datদাঁত ছাড়া নিজেকে কল্পনা করুন তো! জীবনটা যেন একেবারেই অসহায় হয়ে যায় দাঁত ছাড়া। দাঁত থাকতে দাঁতের মর্যাদা যারা বোঝেন না তাঁরা পরবর্তিতে আফসোস করেই জীবন কাটিয়ে দেন। দাঁতের সুরক্ষার জন্য প্রয়োজন কিছু যত্ন ও সতর্কতার। কিছু বিশেষ খাবার আছে যেগুলো দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে নিন তেমন ৫টি খাবার সম্পর্কে যেগুলো প্রতিনিয়ত ক্ষতি করছে আপনার দাঁতের।

১. অতিরিক্ত সাইট্রাসযুক্ত ফল

সাইট্রাস যুক্ত ফল গুলো মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত সাইট্রাস যুক্ত ফল যেমন লেবু, কমলা ও অন্যান্য টক ফল গুলো তাদের এনামেল কে দূর্বল ও নরম করে দেয়। ফলে দাঁতে শিরশিরে অনুভূতি হয়।

২. বাদাম

বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা শরীরের জন্য খুবই উপকারী। বাদাম খেতেও খুবই সুস্বাদু। তাই হালকা নাস্তা হিসেবে বাদাম খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু যাদের দাঁত দূর্বল প্রকৃতির তাদের জন্য বাদাম ক্ষতিকর একটি খাবার। অতিরিক্ত শক্ত বাদাম খেতে গিয়ে দাঁতে হালকা ফাটল দেখা দিতে পারে যা পরবর্তিতে বেশ বড় সমস্যা সৃষ্টি করে অনেক সময়। তাই যাদের দাঁত দূর্বল তাঁরা বাদাম খাওয়ার অভ্যাস ত্যাগ করাই ভালো।

৩. আচার জাতীয় খাবার

আচার খেতে কে না ভালোবাসে বলুন? ভাতের সাথে একটু আচার না খেলে যেন খাবারের আসল স্বাদটাই আসে না। আর তাই অনেকেই আচার খেতে ভালোবাসেন। কিন্তু আচার জাতীয় খাবার দাঁতের জন্য ক্ষতিকর। কারণ আঁচারে আছে প্রচুর পরিমাণে ভিনেগার যা এসিড জাতীয় উপাদান। ভিনেগার দাঁতকে ডিমিনারেলাইজড করে ফেলে। ফলে দাঁতের ক্ষতি হয়। তাই দাঁত ভালো রাখতে চাইলে অতিরিক্ত আঁচার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।

৪. চা/কফি

চা কফিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর তাই এগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের অভাব পূরণ করে। সেই সঙ্গে আপনাকে তাজা করে তোলে। কিন্তু অতিরিক্ত চা কফি দাঁতের জন্য খুবই ক্ষতিকর। চা/কফি দাঁতে খুব দ্রুত দাগ ফেলে দেয় এবং গরম চা কফি অতিরিক্ত খাওয়ার ফলে দাঁত হলদে হয়ে যায়। তাই দাঁতের সুরক্ষার জন্য অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করাই ভালো।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন