,

আসছে ‘গডজিলা’র তিন সিক্যুয়েল

টুডি ও থ্রিডি ফরম্যাটে ‘গডজিলা’ ছবিটি মুক্তি পেয়েছে চলতি মাসের মাঝামাঝিতে। মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশে দারুণ ব্যবসা করেছে ছবিটি। এরই মধ্যে ২০১৪ সালের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘গডজিলা’র নাম। ছবিটির সাফল্যের রেশ শেষ হতে না হতেই সম্প্রতি এর তিনটি সিক্যুয়েল তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।



এরই মধ্যে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত ‘গডজিলা’ ছবির সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়ে গেছে। তিনটি সিক্যুয়েলেরই পরিচালকের আসনে থাকছেন গ্যারেথ এডওয়ার্ডস। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।



সায়েন্স ফিকশন মনস্টার ঘরানার ‘গডজিলা’ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ১৬ মে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন, কেন ওয়ান্টাবি, এলিজাবেথ ওলসেন, স্যালি হকিন্স, ব্রায়ান ক্র্যান্সটন প্রমুখ। ১৬০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটির ঝুলিতে এরই মধ্যে জমা পড়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য