,

প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসে জেলহাজতে যেতে হয়েছে এক সাজাপ্রাপ্ত আসামিকে।

ARREST_2540291b।।বার্তা কক্ষ।।প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসে জেলহাজতে যেতে হয়েছে এক সাজাপ্রাপ্ত আসামিকে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের বিচক্ষণতায় বিষয়টি ধরা পড়ে।
বুধবার দুপুরে সাজাপ্রাপ্ত তারু মিয়া নামে ওই আসামিকে জেল হাজতে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের নাবালক মিয়ার ছেলে তারু মিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করতে আদালতে আসেন। প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি মারধরের অভিযোগ আনেন। সে সময় তার মাথা ও মুখের কিছু অংশ বড় একটি রুমাল দিয়ে ঢাকা ছিল। কিন্তু বাদীর নাম শুনে সন্দেহ হয় ম্যাজিস্ট্রেটের।
পরে তিনি নথিপত্র তলব করে জানতে পারেন তারু মিয়া চার মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাৎক্ষণিকভাবে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিক সাংবাদিকদের জানান, বাদীর নাম শুনে আমার সন্দেহ হয়। আমার কাছে মনে হয় আমি এ নামে কারো সাজা দিয়েছি। নথিপত্র ঘেটে বিষয়টি নিশ্চিত হয়ে তারু মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর