,

পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

g„cg„mUnZ-300x224প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে এ নিহতের ঘটনা ঘটে।  নিহতরা হলো- নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে কালন মিয়া (০৪), পশ্চিম ইউনিয়নের আবেদ মিয়ার ছেলে জাবেদ (০২) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বাহার মিয়ার মেয়ে জিন্নাত (৪) ও হেলাল মিয়ার ছেলে সবুজ (৫)।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শিশু কালন মিয়া বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  অন্যদিকে একই এলাকার জাবেদ (৩) বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করার সময় নালার পানিতে পড়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে্ন।  এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার মৌবাগ এলাকায় পুকুরে সাতার কাটতে গিয়ে দুই শিশুর মূত্যু হয়েছে। এরা হলো- জেলা শহরের মৌবাগ এলাকার বাহার মিয়ার মেয়ে জিন্নাত (৪) ও হেলাল মিয়ার ছেলে সবুজ (৫)। সাতার না জানার কারণে তাদের মূত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ