,

গৌরীপুর জংশনে শাওন।

shaonহুমায়ূন আহমেদের গল্পকে পর্দায় জীবন্ত করে তুলতে ময়মনসিংহের গৌরীপুর জংশনে যাচ্ছেন মেহের আফরোজ শাওন। এরই মধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সব পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আসছে আগস্টে গৌরীপুর জংশনে শুটিং করবেন শাওন ও তার শুটিং দল। এমনটাই জানালেন শাওন। প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের ‘গৌরীপুর জংশন’ উপন্যাস অবলম্বনে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন মেহের আফরোজ শাওন। উপন্যাসের শব্দগুলোকে পর্দায় শতভাগ তুলে ধরতেই শাওন সরাসরি গৌরীপুর জংশনে ছবিটির বেশির ভাগ শুটিং করার উদ্যোগ নিয়েছেন। তার ভাষায়, অসাধারণ এই উপন্যাস নিয়ে অনেকেই কাজ করতে চেয়েছেন। কিন্তু জীবদ্দশায় তিনি (হুমায়ূন আহমেদ) কাউকেই সেই অনুমতি দেননি। যার ফলে অনেকে খানিক কষ্টও পেয়েছেন। হয়তো তিনি নিজেই চেয়েছিলেন এটি নিয়ে বড় ক্যানভাসের একটি ছবি নির্মাণের। তাই তার প্রস্থানে আমার ওপর দায়িত্বটা বর্তেছে। আমি চাই ‘গৌরীপুর জংশন’ উপন্যাসটির শতভাগ সদ্ব্যবহার করতে চলচ্চিত্র মাধ্যমে। চলচ্চিত্রটি দেখে ওপার থেকে যেন তিনি মুগ্ধ হন। সেই ভাবনা নিয়েই আমি চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই। শাওন আরও বলেন, তাছাড়া এটাই আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ। ফলে সবদিক থেকেই ‘গৌরীপুর জংশন’ আমার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে ধরা দিয়েছে। চেষ্টা করব ‘গৌরীপুর জংশন’ দিয়ে হুমায়ূন আহমেদকে সম্মানিত করতে, তার চিন্তাধারাকে সঠিকভাবে তুলে ধরতে। এদিকে ‘গৌরীপুর জংশন’র পাত্রপাত্রী প্রসঙ্গে তিনি এখনই মুখ খুলতে নারাজ। তিনি বলেন, আগস্টে ‘গৌরীপুর জংশনে’ আসুন। দেখতে পাবেন। এ বিষয়ে আগাম কিছু বলতে চাই না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ