,

প্রেম করছেন ক্যামেরন-ম্যাডেন!

‘চার্লিস অ্যাঞ্জেলস’ তারকা ক্যামেরন ডিয়াজের সঙ্গে মার্কিন গিটারিস্ট ও গায়ক বেনজি ম্যাডেন অভিসারে মেতেছেন বলেই গুঞ্জন উঠেছে হলিউডে।





এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হ্যালো ম্যাগাজিন জানিয়েছে, প্রায় এক মাস ধরে বয়সে ছয় বছরের ছোট ম্যাডেনের সঙ্গে অভিসারে মেতেছেন ৪১ বছর বয়সী ডিয়াজ। ম্যাডেনের ভাই জোয়েলের স্ত্রী নিকোল রিচি। নিকোল রিচির মাধ্যমেই একে অন্যের সঙ্গে প্রথম পরিচিত হন ডিয়াজ ও ম্যাডেন।





অথচ কিছুদিন আগেই ডিয়াজ দাবি করেছিলেন, আপাতত নতুন কোনো সঙ্গীর খোঁজ করছেন না তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘অনেকের সঙ্গেই আমার আত্মিক বন্ধন আছে। আপাতত খুব কাছের এই বন্ধুদের নিয়েই আমি থাকতে চাই।’





এর আগে অভিনেতা-গায়ক জাস্টিন টিম্বারলেক, জেয়ার্ড লেটো, অভিনেতা-নির্মাতা ম্যাট ডিলন এবং বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগজের সঙ্গে প্রণয়ে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ডিয়াজ। কিন্তু জীবনের ৪১টি বছর পার করলেও এখন পর্যন্ত বিয়ের পথ মাড়াননি হলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন