শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের ঝড়ে উড়ে গেল চেন্নাই

sakib========ক্রীড়া প্রতিবেদকবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসানের দুর্দান্ত পারফরমেন্সে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুই ওভার হাতে রেখেই দলকে জয়ের বন্ধরে পৌঁছে দেন সাকিব।

বল হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও ব্যাটে তেমন সুবিধা করতে পারছিলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে মঙ্গলবার ইংনিসের প্রথম দিকে সুযোগ পেয়েই জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। মূলত সাকিবের ঝড়েই উড়ে গেল আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই।

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত পুরো ম্যাচটিই ছিল সাকিবময়। জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক গম্ভিরকে নিয়ে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়েন উথাপ্পা। ৯৮ রানে দুই ওপেনার সাজঘরে ফিরে যাওয়ার পরই সাকিব অধ্যায়ের শুরু। নিজের দিনে তিনি কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারেন এই দিন ইডেন গার্ডেনের দর্শকরা তা ভালো ভাবেই দেখেছে।

দুই নম্বর ব্যাটসম্যান রবিন উথাপ্পা আউট হওয়ার পর সাকিবের ওপর আস্থা রেখে তাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় কেকেআর। উপরের দিকে সুযোগ পেয়ে আস্থার প্রতিদান উৎকৃষ্টভাবেই দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মাঠে নেমেই ঝড় তোলেন কেকেআরের সফল এই অলরাউন্ডার। ১৬তম ওভারে পরপর তিন বলে (৬, ৪, ৪) ১৪ রান নিয়ে সবচেয়ে বেশি ঝাল মিটিয়েছেন বেন হিলফেনহাসের ওপর।

১১তম ওভারে মাঠে নামা সাকিব মাত্র ২১টি বল খেলে ৪৬ রানেট টর্নেডো ইনিংস উপহার দেন দলকে। ছয়টি দর্শনীয় চার ও দুটি ছক্কার সাহায্যে এই অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন সাকিব। এছাড়া দলের পক্ষ্যে রবিন উথাপ্পা ৩৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৭ রানের ইনিংস খেলেন যা তাকে ম্যাচ সেরার পুরষ্কার এনে দেয়।



এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার ৬৫ রানের ওপর ভর করে ১৫৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। দলের পক্ষে সুরেশ রায়না ৫২ বল খেলে ৩ চার ও ৫ ছক্কার সাহায্যে ৬৫ রান করেন। এছাড়া ম্যাককালাম ২৪ বলে ২৮ রান করেন। শেষ দিকে অধিনায়ক ধোনি মাত্র ১৫ বল খেলে একটি করে চার ও ছয়ে ২১ রান করেন।

বল হাতে ইউকেট না পেলেও ব্যাটে দারুণ সফল ছিলেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ৩০ রান দেন চলতি আসরের সফল এই বোলার। এছাড়া সুনিল নারিন ২৪ রানে একটি উইকেট নেন। এই জয়ের ফলে প্লে-আফ প্রায় নিশ্চিত করে ফেললো সাকিবদের কলকাতা।




 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান