,

আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

bnp logo 1ডেস্ক রিপোর্ট : আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সম্মেলন  মঙ্গলবার বিকেলে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আব্দুছ সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, সহসভাপতি মো. ইউসুফ সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম ভূইয়া, আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, হাজী মন্তাজ মিয়া, হাজী জালাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে ইউনিয়ন বিএনপির তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলগীর হোসেন ভূইয়া, জেষ্ঠ্য সহসভাপতি আব্দুল্লা ভূইয়া, যুগ্ম সম্পাদক লীল মিয়া চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 
এদিকে গত রোববার মোগড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আলহাজ্ব মো. আরু মিয়াকে সভাপতি, জেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভূইয়া বাবুল, যুগ্ম সধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ