,

আইসিসির প্রেসিডেন্ট পদ পাচ্ছে বাংলাদেশ!

image_86510.2012-10-09-19-44-50-50747eb265c36-untitled-1আগামী জুন মাসেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক ভোরের কাগজ আয়োজিত বাজেট বিষয়ক এক গোলটেবিল বৈঠকে মঙ্গলবার বিকেলে তিনি এ কথা জানান। গোলটেবিলে তিনি বলেন, আমি আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। আগামী ১ জুলাই থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আমি প্রেসিডেন্ট হিসেবে যোগদান করতে যাচ্ছি। মুস্তফা কামাল বলেন, আমি আইসিসি’র প্রেসিডেন্ট থাকাকালে অস্ট্রেলিয়ার মেলাবোর্নে বিশ্বকাপ প্রতিযোগিতা হবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবো। বাংলাদেশের জন্য এটি একটি বড় পাওয়া বলেও মন্তব্য করেন মুস্তফা কামাল। বর্তমানে তিনি আইসিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য