,

হিংস্রমেঘ দানা বেঁধেছে হানার অপেক্ষায়!

হিংস্র একটা মেঘ অয়োমিংয়ের আকাশে। আবহাওয়াবিদদের কাছে এই মেঘ ভয়েরই কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যের ক্লেয়ারটনে মেঘটি ঘুরপাক খাচ্ছে। তারই সাথে সাইবার জগতের কল্যাণে ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। সত্যিকারের টর্নেডো ঝড় তুলতে এখনো বাকি। হয়তো তুলবেও না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই মেঘ। 



বেসহান্টারস নামে একটি ঝড়মোকাবেলাকারী প্রতিষ্ঠান এই অদ্ভুত হিংস্র মেঘের ছবি তুলেছে। টর্নেডোর সবচেয়ে কাছাকাছি ক্লোজ-আপ ছবি তুলতে বেসহান্টারদের জুড়ি নেই। পূর্ব অয়োমিংয়ের আকাশে এই মেঘ ভয়াবহ সুপারসেল বজ্রঝড় বয়ে আনতে পারে বলেই ধারনা করছে আবহাওয়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো। সুপারসেল হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী, শক্তিশালী বজ্রঝড়। বিশাল এলাকাজুড়েই যা হানা দেয়।



তবে এ ধরনের সুপারসেল মেঘ টর্নেডো সৃষ্টি না করলেও বড় বড় শিলা ফেলে সবকিছু তছনছ করে দিতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ জন আর্ডম্যান। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা