,

কামারুজ্জামানের আপিলের শুনানি ৩ জুন পর্যন্ত মুলতবি

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে মৃত্যুদণ্ডের আদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানি পিছিয়েছে। আগামী ৩ জুন শুনানির তারিখ ধার্য করা হয়েছে।



আজ মঙ্গলবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ ৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন।

বেঞ্চের অপর তিনজন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।



আজ কামারুজ্জামানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রস্তুতির জন্য পাঁচ সপ্তাহ সময়ের আবেদন জানান। আদালত ৩ জুন পর্যন্ত সময় মঞ্জুর করেন।



খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।



একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৬ জুন ওই সাজা বাতিল করে খালাস চেয়ে কামারুজ্জামান আপিল করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর আপিলের সার-সংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ। তবে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর