,

ভিডিও চ্যাটের নতুন ব্যবস্থা আসছে ফেসবুকে

image_86083.facebook1সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের ‘পোক’ ব্যবস্থা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেলেও এবার ফটো ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মতো ব্যবস্থা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ফেসবুক সম্প্রতি ভিডিও চ্যাটের নতুন অ্যাপ চালু করার জন্যও প্রস্তুতি নিচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
মার্ক জুকারবার্গের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ফেসবুকের অ্যাপটি। ‘স্লিংশট’ নামে অ্যাপটি নির্মাণে প্রতিষ্ঠানটি কাজ করছে বেশ কয়েক মাস যাবৎ।
সূত্র জানিয়েছে, স্লিংশটের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ছোট ভিডিও পাঠাতে পারবে। ভিডিওটি শুধু একবারই বন্ধুকে দেখানোর অপশন থাকবে।
গত বছর তিন বিলিয়ন ডলার ব্যয়ে স্ন্যাপচ্যাটকে কিনে নেওয়ার চেষ্টা করে ফেসবুক। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ফেসবুক সে ধরনের মেসেজিং অ্যাপ তৈরির চেষ্টা করছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য এ ব্যবস্থাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ফেসবুক।
জানা গেছে, এ মাসেই অ্যাপটি ছাড়তে পারে ফেসবুক।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে