,

মুশফিকদের নতুন কোচ হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহেই যে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন, সেটা প্রায় নিশ্চিতই ছিল। আজ সোমবার সেই ঘোষণাটাই আনুষ্ঠানিকভাবে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। হাথুরুসিংহের সঙ্গে ট্রেনার হিসেবে মারিও বিলাভারায়নকেও নিয়োগ দিয়েছে বিসিবি।

চুক্তি অনুযায়ী ১ জুলাই থেকে বাংলাদেশের কোচ হিসেবে কাজ শুরু করবেন হাথুরুসিংহে। তবে জুনে ভারতীয় দলের বাংলাদেশ সফরের আগেই তাঁকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছে বিসিবি। আগামী ১৩ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

হাথুরুসিংহেই যে বাংলাদেশের নতুন কোচ হতে যাচ্ছেন সেটা প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল তাঁর সিডনি থান্ডারের দায়িত্ব ছাড়ার খবরে। ২০১২ সালের সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে৷ বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন সিডনি থান্ডারের প্রধান কোচ৷

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর