,

পান-মসলা থেকেই ২০ কোটি রুপি!

বলিউডের তারকাদের বাজারদর দিনকে দিন বেড়েই চলেছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের দূতিয়ালি করেও কাঁড়ি কাঁড়ি অর্থ পকেটে ভরছেন তাঁরা। পণ্যের দূতিয়ালির পারিশ্রমিকের দৌড়ে এবার সম্ভবত সবাইকে টেক্কা দিতে চলেছেন ‘বলিউড বাদশাহ’। কেবলমাত্র একটি পান-মসলা ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করেই ২০ কোটি রুপি পারিশ্রমিক পেতে যাচ্ছেন তিনি।



সম্প্রতি ভারতের একটি পান-মসলা ব্র্যান্ডের মুখপাত্র হওয়ার প্রস্তাব পেয়েছেন কিং খান। শাহরুখের জনপ্রিয়তা বিবেচনা করে তাঁকে ২০ কোটি রুপি দিতে রাজি আছে কোম্পানিটি। লোভনীয় এমন প্রস্তাব পাওয়ার পর শাহরুখও কাজটি করার আগ্রহ প্রকাশ করেছেন।



এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, এখন পর্যন্ত অনেক পণ্যেরই দূত হিসেবে দায়িত্ব পালন করে সফলতার প্রমাণ রেখেছেন শাহরুখ। এবার একটি পান-মসলা ব্র্যান্ডের নতুন মুখ হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। কোনো নিকটাত্মীয় কিংবা প্রভাবশালী কারও সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজ চেষ্টায় একজন মামুলি সাধারণ মানুষের পেশাজীবনে অভাবনীয় সাফল্য অর্জনের বিষয়বস্তু নিয়ে পান-মসলার একটি বিজ্ঞাপনচিত্র তৈরি হবে। এই বিজ্ঞাপনচিত্রে শাহরুখকেই সবচেয়ে বেশি মানানসই মনে করা হচ্ছে। কারণ শাহরুখের জীবনের গল্পের সঙ্গে বিষয়বস্তুটি মিলে যায়।



সূত্রটি আরও জানিয়েছে, শুরুর দিকে বলিউডের অন্য একজন সুপারস্টারকে নেওয়ার চিন্তা-ভাবনা করা হয়েছিল। কিন্তু ওই তারকার বাবা বলিউডের রথী-মহারথীদের মধ্যে একজন। এ জন্য শাহরুখকেই চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক আলাপ-আলোচনাও শুরু হয়ে গেছে। শাহরুখ কাজটি করতে আগ্রহও দেখিয়েছেন। সবকিছু ঠিক থাকলে শিগগির তিনি চুক্তি স্বাক্ষর করবেন।



এদিকে শাহরুখ কাজটি করতে রাজি হওয়ায় পান-মসলা কোম্পানির সবাই অনেক খুশি। তাঁরা যত দ্রুত সম্ভব বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করে তা সম্প্রচারের ব্যবস্থা করতে চাইছেন।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন