,

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে

জ্যৈষ্ঠ মাসের দিন যত গড়াচ্ছে, ঝড়-বৃষ্টির মাত্রা যেন ততই কমছে। গত সপ্তাহে বৈশাখের শেষ দিকে দেশের কয়েকটি স্থানে সামান্য বৃষ্টি হলেও এখন তা উধাও। আজ সোমবার ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।



আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসহ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।



আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র এবং ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাঙামাটি, কুমিল্লা, কুতুবদিয়া, পাবনা, দিনাজপুর, সৈয়দপুর অঞ্চলসহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।



আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় একমাত্র সিলেট ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি। সিলেটে নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ৬ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া যশোরে ৪১ দশমিক ৬, রাজশাহীতে ৪০ দশমিক ২, খুলনায় ৩৯ দশমিক ৫ এবং সাতক্ষীরায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। রাজধানী ঢাকাও বেশ উত্তপ্ত ছিল, তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কারণে সিলেটে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর