রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তামাকের উপর কর বৃদ্ধিতে যুবকদের আহবান

11111111111ডেস্ক রির্পোট : প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলেও সে হারে বৃদ্ধি পাচ্ছে না তামাকজাত পন্যের দাম। সস্তায় তামাকজাত দ্রব্য প্রাপ্তির ফলে তরুনদের মাঝে এর ব্যবহার আশংকাজনক হারে বাড়ছে। তামাকের ব্যবহার কমাতে আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি করা জরুরি। ডাব্লিউবিবি ট্রাস্টের আয়োজনে আজ সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় শংকর বাসস্ট্যান্ড সংলগ্নে এক অবস্থান কর্মসূচিতে তরুণরা এ আহবান জানায়। এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩০ জন তরুণ। আগত তরুণরা অবস্থান কর্মসূচি শেষে তামাকের উপর কর বৃদ্ধির দাবীতে লিফলেট ক্যাম্পেইনের আয়োজন করে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান, সহকারি এডভোকেসি কর্মকর্তা ইমান উদ্দিন ইমন, সহকারি নেটওয়ার্ক কর্মকর্তা আক্তারুজ্জামান স্বপন, আয়েশা আরাফাত ইকরা এবং মারুফা জাহান তিথী। 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা বলেন, উচ্চহারে কর আরোপ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার কমাতে কার্যকর; বিশেষত তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি কিশোর-তরুণদের ধূমপানসহ তামাকের নেশায় নিরুৎসাহিত করে। জনস্বাস্থ্য রক্ষায় তামাক ব্যবহার কমাতে তামাকজাত পন্যের উপর উচ্চহারে কর বৃদ্ধি করা জরুরি।

জিসান মাহমুদ বলেন, তরুণ সমাজকে আকৃষ্ট করতে তামাক কোম্পানি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে। তরুণ সমাজের মধ্যে তামাক ব্যবহারের হ্রাস করতে প্রয়োজনীয় উদ্যোগ এখনই গ্রহণ করা জরুরি।  সৈয়দা অনন্যা রহমান বলেন, বাংলাদেশের সংবিধানে ১১ এবং ১৮(১) অনুচ্ছেদে মানুষের মৌলিক মানবাধিকার এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর মদ ও ক্ষতিকর ভেষজ ব্যবহার নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। তাই তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ একটি সাংবিধানিক দায়িত্ব। 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের