,

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ

জাতীয় সংসদ
জাতীয় সংসদ
Decrease font Enlarge font
 

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়েও আলোচনা হয় সংসদীয় কমিটিতে।

রোববার বিকেলে জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী আফছারুল আমিনের সভাপতিত্বে  বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ হাছান মামুদ,  ছলিম উদ্দিন তরফদার, গোলাম মোস্তফা, মোহা: মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আলোচনার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

পাশাপাশি আইনটি দ্রুত বাস্তবায়নে যেসব মামলা বাধা হয়ে কাজ করছে তা দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়কে একটি আলাদা আইন কমিশন গঠন করার কথা বলা হয়েছে।

বৈঠকে ভোকেশনাল এবং টেকনিক্যাল শিক্ষায় আরো যুগোপযোগী করার জন্য তাদের কারিকুলাম নবায়ন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।        

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা