,

মোদির প্রিয় পাঁচ খাবার

ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ঘরে-বাইরে নানা আলোচনা চলছে। এর মধ্যে তাঁর সরকারের গঠন, অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন বিষয় রয়েছে। আলোচনা থেকে বাদ যাচ্ছে না মোদির ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ ও খাদ্যাভ্যাস।



গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া মোদির রাজনীতি নিয়ে অনেকেরই আপত্তি আছে। তাঁকে অপছন্দ করার লোকেরও অভাব নেই। কিন্তু বাস্তবতা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের জনগণের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর এই নির্বাচনে বিজেপি ভোট চেয়েছে ব্যক্তি মোদির নামে।



গুজরাট দাঙ্গায় বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত মোদিকে নিয়ে মানুষের নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে মোদির পাঁচটি পছন্দের খাবারের তালিকা দিয়েছে এনডিটিভি। গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই তালিকা দেওয়া হয়।



মোদির পছন্দের খাবারের মধ্যে অন্যতম খিচুড়ি। গুজরাটের ঐতিহ্যবাহী খাবার ‘ধোকলা’ খেতেও দারুণ পছন্দ করেন তিনি। সরিষা দিয়ে তৈরি ‘খান্দভি’ নামের আরেক ধরনের খাবারের প্রতিও মোদির দুর্বলতা আছে। এ ছাড়া তাঁর পছন্দ আমের চাটনি এবং কাঠবাদাম ও পেস্তার মিশ্রণে তৈরি মিষ্টিজাতীয় খাবার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর