,

ব্রাজিল ফুঁসছে বিক্ষোভে

বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে খুশি নয় ব্রাজিলীয়রা? এই মুহূর্তে দেশটির পরিস্থিতি তো তেমন নির্দেশনাই দিচ্ছে। রিও ডি জেনিরো, সাও পাওলো, বেলে হরিজেন্তে, ব্রাসিলিয়া, ম্যানাউস, পোর্তো অ্যালেগ্রে—বিশ্বকাপের ভেন্যু প্রায় প্রতিটি শহরই গতকাল শুক্রবার ফুঁসে উঠেছিল বিক্ষোভে। এই শহরগুলোর মানুষের কাছে বিশ্বকাপ ফুটবল আয়োজনের চেয়েও গুরুত্বপূর্ণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা ও যোগাযোগব্যবস্থার মানোন্নয়ন। তাদের মতে, বিশ্বকাপের আয়োজনের খরচ মেটাতে উন্নয়নশীল ব্রাজিলের সরকারের কাছে এই মৌলিক বিষয়গুলো গুরুত্ব হারিয়েছে।

শুক্রবার গভীর রাতে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জড়ো হয়ে বিশ্বকাপ আয়োজনের প্রতিবাদ জানাতে থাকেন রাজনৈতিক কর্মীরা। তাঁরা ব্রাজিল সরকার ও ফিফার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে বিক্ষুব্ধ জনতা সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের নিচে পার্ক করা দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

সাও পাওলোর অন্যান্য স্থানও বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কাল। শহরটির বিভিন্ন বাণিজ্যিককেন্দ্রগুলো কাল দিনভরই ছিল বিক্ষোভকারীদের দখলে। শহরের কেন্দ্রেও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় বেশ কিছু গাড়ি।

এদিকে উত্তর-পূর্ব ব্রাজিলের রেসিফে কাল ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুটতরাজের সময় রেসিফে চলছিল পুলিশের ধর্মঘট।

ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো অবশ্য বিক্ষোভের এই ঘটনাকে খুব একটা আমল দিতে চাচ্ছেন না। তাঁর মতে, বিশ্বকাপ যতই এগিয়ে আসবে বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা কমতে থাকবে। ব্রাজিল হয়ে উঠবে উত্সবের দেশ। মানুষ ব্যস্ত হয়ে পড়বে ফুটবল-উন্মাদনায়। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি