,

সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনটির নাম জি-মেইল। সম্প্রতি গুগলের অ্যাপ্লিকেশন স্টোর প্লে স্টোর থেকে ১০০ কোটিবার ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে গুগলের এই মেইল অ্যাপ্লিকেশনটি।

ইউনিক অ্যাকাউন্ট বা ইনস্টল সংখ্যা হিসাবে জি-মেইল অ্যাপটির রেকর্ড ডাউনলোড হয়েছে। তবে এই সংখ্যা মোবাইল ডিভাইসের সংখ্যা বা মোবাইল ব্যবহারকারীর সংখ্যা নয়। এর মধ্যে সক্রিয় ও ভুয়া অ্যাকাউন্টও থাকতে পারে।

২০১২ সালে গুগল জানিয়েছিল, তাদের মেইল সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৪২ কোটি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের দাবি, অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গুগলের মেইল সার্ভিসের জনপ্রিয়তাও বেড়েছে। ২০১৩ সালে জি-মেইল অ্যাপ্লিকেশন ডাউনলোড সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছিল।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ বছরের জুন মাসে দুই বছরের মধ্যে শীর্ষ জনপ্রিয় মেইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে উঠে আসার বিষয়টি উদযাপন করবে গুগল। এ সময় নতুন নকশার জি-মেইলের ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি। 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য