,

মস্তিষ্ক সুস্থ রাখতে

mantalমেডিকেল প্রতিবেদক : একেক জনের মানসিক চিন্তা-ভাবনা ও ব্যাক্তিত্ব একেক রকম। এটি নির্ভর করে মূলত মস্তিষ্কের উপর। সঠিক খাদ্যাভাস ও কিছু বিষয় মেনে চললে মস্তিষ্ক ভালো রাখা যায় দীর্ঘদিন।
 খাদ্য তালিকায় অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় খাবার যেমন রসুন, আঙ্গুর, ডালিম রাখুন। এছাড়া বেশি বেশি ফলমূল, শাকসবজি ও পানি পান করুন। নিয়মিত এসব খাবার খেলে মস্তিষ্ক দীর্ঘদিন ভালো থাকবে।
 ফাস্টফুড ও ভাজাপোড়া জাতীয় খাবার পরিহার করুন। মাছের ওমেগা ফ্যাটি-৩ অ্যাসিড মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। মস্তিষ্ক ভালো রাখতে সপ্তাহে কমপক্ষে দুইদিন মাছ খান।
 
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে কোষ তৈরি কমে যায়। কিন্তু শরীর চর্চা করলে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় একইসঙ্গে মস্তিষ্ক ভালো রাখে। মস্তিষ্ক ভালো রাখতে নিয়মিত হাটুন, সাতার কাটুন, সাইকেল চালান।
 পর্যাপ্ত পরিমান ঘুম মানুষের মস্তিষ্ক ভালো রাখতে সহয়তা করে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান তাহলে মস্তিষ্ক ভালো থাকবে। সারাদিনের কাজ মানুষের মস্তিষ্কে যত চাপের সৃষ্টি করে, ঘুমানোর ফলে মস্তিষ্কের সেই চাপ দূর হয়।
 
দৈনন্দিন কাজে একঘেয়েমি চলে আসলে মস্তিষ্ক ঠিক ভালো মতো কাজ করে না। মানসিক চাপের ফলে স্মৃতিশক্তি কমতে থাকে। একঘেয়েমি দূর করতে প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন করুন। নিয়মিত মেডিটেশন মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করে। এছাড়া বন্ধু-বান্ধবী, সহকর্মী ও আত্মীয়-স্বজনের সঙ্গে প্রাণ খুলে কথা বলুন।
 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর