,

সদর হাসপাতালে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন মোকতাদির চৌধুরী এমপি ॥ ব্যাবস্থা নেয়ার নির্দেশ

brahmanbaria@hospi.dghs.gov.bdনিজস্ব প্রতিবেদক: জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলেগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। তিনি গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় আকস্মিকভাবে সদর হাসপাতাল পরির্দশন করেন। সদর হাসপাতালে ঢুকেই তিনি হাসপাতাল কম্পাউন্ডে অবৈধভাবে এ্যাম্বুলেন্স পার্কিং দেখে ক্ষুব্ধ হন। পরে তিনি জরুরী বিভাগে ঢুকেন। সেখানে গিয়ে দেখেন একটি বিষ খাওয়া রোগীকে চিকিৎসা দিচ্ছে হাসপাতালের সুইপার ও একজন মালি। অথচ কর্তব্যরত চিকিৎসক চেম্বারে আছেন। মোকতাদির চৌধুরী এম.পি কর্তব্যরত চিকিৎসককে মালি ও সুইপার দিয়ে কেন ওই রোগীর চিকিৎসা করা হচ্ছে তা জিজ্ঞেস করলে চিকিৎসক উত্তর দেন এটি তার কাজ নয়। এ ঘটনায় চরম ভাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আকবর হোসেনের কাছে এই চিকিৎসা সেবার কথা বললে তিনি বলেন, ওই রোগীকে চিকিৎসা করা কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব। মোকতাদির চৌধুরী এম.পি কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়ার জন্য তত্ত্ববায়ককে নির্দেশ দেন এবং আগামী ১৮ মে জেলা স্বাস্থ্য কমিটির সভায় বিষয়টি উত্থাপনের জন্য তত্ত্ববধায়ককে বলেন। পরে তিনি হাসপাতাল ক্যাম্পাস থেকে অবৈধ এ্যাম্বুলেন্স সরানোর ব্যবস্থা করতে তত্ত্ববায়ককে নির্দেশ দেন। এ ব্যাপারে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর