,

কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি প্রদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া কসবা :: কসবা কসবা পৌর সদরের ইমাম প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিভিন্ন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান, ১ম সেমিস্টার পরিক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা গত মঙ্গলবার (১৩ মে) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, সাংবাদিক শেখ মো: কামাল উদ্দিন, এডভোকেট বিল্লাল হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক মো: হাফিজুল ইসলাম আখন্দ পরিচালিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; অভিভাবক সৈয়দাবাদ এ.এস. মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারেক মাহমুদ, কসবা মহিলা দাখিল মাদরাসার সুপার মো: গোলাম ছাদেক চৌধুরী, এডভোকেট ওসমান গণি এবং স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ ও আরিফ খন্দকার।
অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী, বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কবি নজরুল কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ এবং স্কুলের ১ম সেমিস্টার পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ বিদ্যালয়ের ১১৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বিভিন্ন পর্যায়ে ৬৭১টি পুরস্কার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর