,

কসবার মালয়েশিয়া প্রবাসী জহির মিয়া ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ৫ দিন ধরে নিখোঁজ

news-image

মোবারক হোসেন চৌধুরী নাছির, কসবা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মালয়েশিয়া প্রবাসী জহির মিয়া (১৯) ছুটিতে বাড়িতে ফেরার পথে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজের বাবা সেলিম মিয়া গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুরে কসবা থানায় সাধারণ ডাইরী করেছে।

নিখোজঁ হওয়া জহির মিয়া ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র।

নিখোঁজের পারিবারিক ও সাধারণ ডাইরী সূত্রে জানা গেছে; জহির মিয়া ৬ মাস আগে ষ্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়েছিলেন। গত শুক্রবার (৯ মে) জহির মিয়া ছুটিতে ঢাকায় আসেন। কিন্তু গতকাল মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত ঢাকা থেকে বাড়ি ফিরে আসেনি জহির মিয়া।

জহির মিয়ার পিতা সেলিম মিয়া বলেন; মালয়েশিয়ায় তার ছেলের এক বন্ধু তাকে ফোন করে জানিয়েছে জহির মিয়া ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছে। আবদুল হান্নান নামের একজন ০১৭১২২১০৮৪৬ নাম্বার থেকে তাকে ফোন করে জানিয়েছে সোহাগ মিয়া দেশে এসেছে বাড়িতে এসেছে কিনা জানতে চেয়েছে। তার কাছে তাদের কিছু মালামাল রয়েছে।

ছুটিতে বেড়াতে আসা মালয়েশিয়া প্রবাসী কুমিল্লার ছোটরার আবদুল হান্নান মুঠোফোনে বলেন; সোহাগ মিয়া মালয়েশিয়া থেকে ছুটিতে দেশের আসার পথে তার ভাতিজা তাকে দেয়ার জন্য কিছু মালামাল দিয়ে দিয়েছে। মালামালের জন্য তিনি ঢাকার শাহ-জালাল আন্তঃজার্তিক বিমান বন্দরে অপেক্ষা করছিলেন। সোহাগ বেড়িয়ে এসে তার পুরাতন কাপড়ের একটি ব্যাগ হাতে দিয়ে বলেন; আপনী অপেক্ষা করেন ভিতর থেকে মালামাল নিয়ে আসছি। কিন্ত ৪/৫ ঘন্টা অপেক্ষা করেও তাকে পায়নি। পরে তার পরিবারকে বিষয়টি অবহিত করেছি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন; নিখোজঁ হওয়া জহির মিয়ার পিতা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডাইরী করেছে। নিখোজেঁর বিষয়টি বাংলাদেশের সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে