,

এমআরপি করতে পাসপোর্ট অফিসে যাচ্ছেন খালেদা

khaleda-2ডেস্ক রির্পোট : যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি নিতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য বৃহস্পতিবার বিকালে তিনি আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে যাবেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন। তিনি বুধবার  বলেন, “ম্যাডাম এমআরপি পাসপোর্ট করতে কাল আগারগাঁও যাবেন। এটা একটি ব্যক্তিগত কর্মসূচি।” এদিকে খালেদার আগারগাঁও যাওয়া উপলক্ষেও কর্মসূচি দিয়েছে বিএনপি।  বুধবার বিকালে নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় বক্তব্যে দলের মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার ৩টার মধ্যে দলীয় নেতা-কর্মীদের আগারগাঁওয়ে থাকতে বলেছেন। বিএনপির নেতা-কর্মীরা পাসপোর্ট অফিসের সামনের সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাবেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে