শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে কয়লা খনি বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২০১

Coilaডেস্ক রির্পোট : তুরস্কের একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আরও ৩৫ জন শ্রমিকের মৃত হয়েছে। এনিয়ে মোট নিহতের সংখ্যা এখন ২০১ জন।এখনও প্রায় ৩০০ জন ভিতরে আটকা পড়ে আছেন। গুরুতর আহত আছেন অনেকে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্বজনদের খোঁজে খনির আশেপাশে নিহতদের আত্মীয়রা ভিড় করেছেন।দেশটির বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী তানির ইলডিজ জানান,খনিটিতে ৭৮৭ জন শ্রমিক কর্মরত ছিল। কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া থেকে ঘটনার সূত্রপাত হতে পারে।

দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিত ব্যক্তিদের বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন। বুধবারও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, ভিতরে শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। প্রচণ্ড ধুলায় দম বন্ধ হয়ে আসছে। উদ্ধারকর্মীরা বিশেষ যন্ত্রের সাহায্যে খনিটির ভিতরে অক্সিজেন পাঠাচ্ছেন।



উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা শহরে এ ঘটনা ঘটে। ব্যক্তি মালিকানাধীন এই খনিটি রাজধানী আঙ্কারা থেকে ৪৫০ কি.মি. পশ্চিমে অবস্থিত। সূত্র: বিবিসি, সিএনএন 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান