,

রোজ এক কাপ কফি বাড়াবে চোখের জ্যোতি

coffiডেস্ক রির্পোট : দিনে এক কাপ কফি সারিয়ে দিতে পারে আপনার চোখের সমস্যা। খাদ্য-গবেষকদের দাবি অন্তত সেরকমই। কফির মধ্যে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড। যার মধ্যে প্রচুর পরিমাণে মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রেটিনার যে কোনও সমস্যা সমাধানে তা প্রায় অব্যর্থ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি আংশিক অন্ধত্বর সমস্যাও সারিয়ে দিয়ে পারে দিনে এক কাপ কফি।

দুধ ছাড়া কালো কফিতে মাত্র এক শতাংশ ক্যাফিন থাকে। আর সাত থেকে নয় শতাংশই থাকে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ক্লোরোজেনিক অ্যাসিড। চোখের পেছনের অংশে অবস্থিত রেটিনা টিস্যু ও নার্ভ সেলের সমন্বয়ে তৈরি একটি মোটা দেওয়ালের মতো। যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয়। আর অক্সিজেনের অভাবে সৃষ্টি হয় ফ্রি র্যাডিকেলস। রেটিনার এই ফ্রি র্যাডিকেলসই চোখের প্রায় যাবতীয় সমস্যার জন্য দায়ী। কফিতে উপস্থিত ক্লোরোজেনিক অ্যাসিডে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় তা সহজেই ফ্রি র্যাডিকেলসকে প্রতিহত করতে পারে।

শুধু চোখের জন্যই নয়। অ্যান্টি অক্সিডেন্ট যে আমাদের শরীরে ভীষণ ভাবে উপকারী, তা এখন প্রমাণিত। দিনে মাত্র এক কাপ কফি পূরণ করতে পারে আপনার সেই চাহিদা। তাই কাজ বা পড়াশোনার ফাঁকে ছোট্ট একটা কফি-ব্রেক হয়ে যাক…।–ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে