শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক হয়তো রোহিত বা অশ্বিন

India Tডেস্ক রির্পোট : ইংল্যান্ড সফরে তরতাজা মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলিকে পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ সে কারণেই দীর্ঘ ইংল্যান্ড সফরের ঠিক আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে তাদের৷ পারিবারিক কারণে বোর্ডের কাছ থেকে আগাম ছুটি চেয়ে নিয়েছেন ধোনি৷

বাংলাদেশে গিয়ে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত৷ ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুন৷ ২২ জুন ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় টিম৷ আইপিএল ফাইনাল ১ জুন৷

প্রশ্ন দেখা দিয়েছে, ধোনি আর বিরাট না খেললে ভারতকে নেতৃত্ব দেবেন কে? ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বিরাটের৷ সাম্প্রতিক অতীতে ভারতের অধিনায়কত্ব করেছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, সুরেশ রায়না৷ বীরু-গোতি এখন জাতীয় টিম থেকে অনেক দূরে৷ যা শোনা যাচ্ছে তাতে রায়নাকেও দায়িত্ব দিতে চান না নির্বাচকরা৷

বোর্ড সূত্রের খবর, ধোনি, বিরাটদের অনুপস্থিতিতে নেতৃত্বে নতুন কোনো মুখ চাইছেন নির্বাচকরা৷ এমনও শোনা যাচ্ছে, নির্বাচকরা রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কোনো একজনকে বাংলাদেশে ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে দেখে নিতে চান৷

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দল নির্বাচনে ক্রিকেটারদের আইপিএল সেভেনের পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেয়া হবে৷ অনেকেই মনে করছেন, এখানে দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ৷- ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া