শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার শক্তিশালী নেতৃত্ব দিচ্ছে: মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বর্তমান সরকার শক্তিশালী নেতৃত্ব দিচ্ছে। সরকার পরিবর্তন চাচ্ছে। আমি অনেক দেশে গেছি। কিন্তু বাংলাদেশের মতো এমন গতিশীল, সৃষ্টিশীল, ধৈর্যশীল, পরিশ্রমী মানুষ কোথাও দেখিনি।

আজ সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘বাংলাদেশের জনগণ সবচেয়ে ভালো। তাই আমি দেখছি, অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এশিয়ার ব্যাঘ্রশক্তিতে পরিণত হবে। এ দেশকে এশিয়ার বাঘে পরিণত করতে হলে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এ দেশে গ্যাস আছে, কয়লা আছে। এখানকার কৃষি ও খনিজ সম্পদ নিয়ে কাজ করতে হবে।’

ড্যান মজীনা আরও বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। দরিদ্র কিছু লোক এখানে থাকতে পারে। ঈশ্বর বাংলাদেশকে সবকিছু দিয়েছেন। বাংলাদেশ হাইওয়েতে আসছে।

রাষ্ট্রদূত হিসেবে মাঠপর্যায়ে সফর সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে ২০১২ সালের ২৪ নভেম্বর আমি আমার পরিচয়পত্র জমা দেওয়ার সময় বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে দেখার আশাবাদ ব্যক্ত করেছিলাম। সেই ইচ্ছা থেকেই আমি মাগুরায় এসেছি। সফর করছি।’

ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমি প্রত্যক্ষ বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই। বর্তমানে যুক্তরাষ্ট্র শত শত কোটি টাকা বিনিয়োগ করছে। ওই বিনিয়োগ বাংলাদেশেও আসছে। তবে এ ক্ষেত্রে ভাবতে হবে, লাভ যেখানে বেশি হবে বিনিয়োগও সেখানে যাবে। বাংলাদেশকে বিনিয়োগের জন্য নিজেকে অন্য দেশের মতো করতে হবে।

মজীনা আরও বলেন, জিএসপি ইস্যু কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে, বস্ত্র খাতে যেন রানা প্লাজা বা তাজরীনের মতো দুর্ঘটনা না ঘটে। কারখানা যেন আন্তর্জাতিকমানের হয়। শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার পান।

মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আজ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ছবি: কবির হোসেনমার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘২০১১ সাল পর্যন্ত বস্ত্র কারখানাগুলোতে শ্রমিকদের সংগঠন ছিল মাত্র একটি। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত তা বেড়ে শ্রমিক ইউনিয়ন হয়েছে ১৫০টি। জিএসপি-সুবিধা প্রত্যাহারের ফলে এটা নিশ্চিত হয়েছে। বস্ত্র খাতে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে। আমি দেখতে চাই, “ব্র্যান্ড বাংলাদেশ” এক নম্বর ব্র্যান্ড হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক।’

মার্কিন রাষ্ট্রদূত পরে মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি শ্রেণীকক্ষ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় স্থানীয় সাংসদ সিরাজুল আকবর, জেলা প্রশাসক মো. মাসুদ আহমেদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন, কালচারাল অ্যাফেয়ার্স কর্মকর্তা বিলাল ফারুকী, কর্মকর্তা জেসন উইলিয়ামস, আবদুর রহমান ও লুবাইন মাসুম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান