,

আগস্টেই নতুন আইফোন!

চলতি বছরের আগস্ট মাসে আইফোন ৬ বাজারে আনতে পারে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এ বছরের শেষ নাগাদ হয়তো নতুন আইফোনের দেখা মিলতে পারে। তবে সাপ্লাই চেন সূত্রের বরাতে তাইওয়ানের ইকনমিক ডেইলি নিউজ দাবি করেছে, বাজার বিশ্লেষকেদের ধারণা চেয়েও দ্রুত আইফোন বাজারে আনবে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আগস্ট মাস নাগাদ ৪.৭ ইঞ্চি মাপের আইফোন বাজারে আসবে বলে ইকনমিক ডেইলি নিউজ দাবি করলেও কোন দেশের বাজারে প্রথম আসবে সে সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। তবে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারে কয়েকটি মডেলের আইফোন ৬ বাজারে আনবে অ্যাপল। যার মধ্যে ৪.৭ ইঞ্চি মাপের মডেলটি আগস্টে এবং ৫.৫ ও ৫.৬ ইঞ্চি মাপের মডেলটি সেপ্টেম্বর মাসে বাজারে আসবে। এ বছরে মোট ৮ কোটি ইউনিট আইফোন তৈরি করবে অ্যাপল।

বাজার বিশ্লেষকেরা দাবি করেছেন, বর্তমানে বাজারে থাকা চার ইঞ্চি মাপের আইফোনের তুলনায় আরও বড় মাপের ডিসপ্লেযুক্ত আইফোন বাজারে আসলে অ্যাপল ভক্তরা খুশি হবেন। এতে স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতা করতে সুবিধা হবে। প্রসঙ্গত, বর্তমানে স্মার্টফোন বাজারের শীর্ষে রয়েছে স্যামসাং। নতুন আইফোন প্রসঙ্গে অ্যাপল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে